Friday , 25 June 2021 | [bangla_date]

​ফেসবুকে চিতার ছানা বিক্রির বিজ্ঞাপন, ৫০ হাজার টাকা জরিমানা

মিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি রাস্তার মোড় এলাকা থেকে উদ্ধার চিতা বিড়াল ছানা দুটোকে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আনা হয়েছে।

শুক্রবার (২৫ জুন) দুপুরে এগুলোকে এনে কোয়ারিন্টিনে রাখার কথা নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান। এর আগে, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ছানা দুটোকে উদ্ধার করে।

ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, কুমিল্লার সদর দক্ষিণ কোটবাড়ি রাস্তার মোড় এলাকায় দুই শিক্ষার্থী এগুলোকে বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিলেন। পরে সেগুলোকে কেনার জন্য বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা প্রস্তাব দেন। শিক্ষার্থীরা এগুলোর দাম চেয়ে ছিলেন ২লাখ টাকা। পরে সেগুলোকে কিনে নেওয়ার কথা বলে শিক্ষার্থীদের আটক করা হয়। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি বলেন, প্রাণী দুটোকে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। এগুলো বাংলাদেশে হুমকির সম্মুখীন প্রাণী বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান যায়যায়দিনকে বলেন, উদ্ধার হওয়া প্রাণী দুটোকে এখানে আনার পর এগুলোকে আমাদের বন্যপ্রাণী কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পিডিবির সম্পদ ও জিনিসপত্র হরিলুট !

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড

পঞ্চগড়ে মাঝারী শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে, দিনভর ঝলমলে রোদে স্বস্তি

আটোয়ারীতে মইনুল হত্যাকান্ডের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত

রাণীশংকৈলে সমতল আদিবাসিদের মাঝে গরু বিতরণ

বোদা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও শাহরিয়ার নজিরকে বিদায় সংবর্ধনা ও ক্রেস প্রদান

বোদার মেয়ে সৌখিন জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেছে

বিরলে ধুকুরঝাড়ী কলেজের বাউন্ডারীর ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত