Sunday , 4 July 2021 | [bangla_date]

বীরগঞ্জে বেড়েছে রাস্তায় যানবাহন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ কঠোর লকডাউনের চতুর্থ দিনে গতকাল রবিবার দিনাজপুরের বীরগঞ্জে সরকারি – বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান কার্যালয় বন্ধ রয়েছে। তবে রাস্তায় বেড়েছে তুলনায় মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ ছোট যানবাহনের চাপ। বিশেষ করে আগের তুলনায় কয়েক গুণ। এদিকে সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত পৌরশহর ও উপজেলার ১১টি ইউনিয়নের হাটবাজার ও গ্রামঞ্চলের দোকানপাট খোলা থাকছে। পৌরশহরের হাটখোলা, উপজেলার কবিরাজহাট,গোলাপগঞ্জ, প্রেমবাজার,চৌধুরীরহাট,লাইটেরহাটসহ বিভিন্ন এলাকায় বাজারগুলোতে দোকানপাট খোলা ছিলো। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, নেই কোনো অধিকাংশ লোকের মুখে মাস্ক। লকডাউন কার্যকরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে তদারকি, নিয়মিত টহল এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। এমনকি দোকানপাট খোলা থাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রটরা যথারীতি জরিমানা ও মামলা দায়ের করেছেন। উম্মুক্ত স্থানে কাঁচাবাজার বসানোর কথা থাকলেও তা পালন করা হচ্ছে না। লকডাউনের প্রথম দিনের চেয়ে তৃতীয় ও চতুর্থ দিনে লোকজনের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। তাদের অধিকাংশের মুখেই মাস্ক ছিলো না। এছাড়া শহরের দৈনিক বাজার আগের মতোই যথারীতি ভিড় করে লোকজনকে কেনাকাটা করতে দেখা যাচ্ছে। অন্যদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রায়হান ইন্টারন্যাশনাল হেয়ার সহ বিভিন্ন নামে-বেনামে চলছে চুল দিয়ে ক্যাপ বানানোর নামে বাড়ানো হচ্ছে লোকসমাগম। সচেতন মহলরা বলছেন প্রশাসন নজর না দিলে বৃদ্ধি পাবে করোনা সংক্রমণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে জঙ্গবিাদ ও মৌলবাদ বরিোধী মানববন্ধন

ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রমজান আলী কাউন্সিলর নির্বাচিত

বোদায় এডভোকেসি সভা অনুষ্ঠিত

সমাজকর্ম দিবসের র‌্যালী’র উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক সমাজকর্মী হিসেবে নিজ নিজ অবস্থান থেকেই সমাজের কাজ করতে হবে

সমাজকর্ম দিবসের র‌্যালী’র উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক সমাজকর্মী হিসেবে নিজ নিজ অবস্থান থেকেই সমাজের কাজ করতে হবে

১০০ বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্নাঢ্য র‌্যালী

বিরামপুরে রেললাইনের উপর ¯িøপার ফেলে নাশকতার অপচেষ্টা দুবৃত্তদের \ আটক-১

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে আরও ৭৫১ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর

ঠাকুরগাঁওয়ে ৪ বছরের হিমোফিয়া-বি রোগের শিশুকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি !

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু