Tuesday , 6 July 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত-১১৪ জন

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সদর উপজেলার ৪০ বছর ও ৪২ বছর বয়সী দুইজন পুরুষ, বালিয়াডাঙ্গীতে ৫২ বছর বয়সী একজন পুরুষ, পীরগঞ্জে ৭০ বছর বয়সী একজন পুরুষ ও রাণীশংকৈলে ৬০ বছর বয়সী একজন পুরুষ।

রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতাল, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল একশ জনে।

এছাড়া গত ২৪ ঘন্টায় ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের শরীরে করোনার উপস্থিতি সনাক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০৭ জন।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে সিভিল সার্জনের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তির তথ্য মতে, নতুন শনাক্ত ১১৪ জনের মধ্যে সদর উপজেলায় শনাক্ত হয়েছেন ৬৪ জন, বালিয়াডাঙ্গীতে ৪ জন, পীরগঞ্জে ১৮ জন, রাণীশংকৈলে ২১ জন ও হরিপুরে শনাক্ত হয়েছেন ৭ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তে সংখ্যা দাড়াল ৩৯৭৯ জনে। এছাড়া এই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০৭ জন। এদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৫৬ জন, বালিয়াডাঙ্গীতে ১৫ জন, পীরগঞ্জে ০৬ জন, রাণীশংকৈলে ২৮ জন ও হরিপুরে শনাক্ত হয়েছেন ০২ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলো ২৪৭৪ জন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় জেলাবাসীকে আরো সাবধানতা অবলম্বনসহ সরকারি নির্দেশনা ও প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জ উপজেলার আটগাঁও প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

আটোয়ারীতে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

৬৫ বছরে ২০০ মানুষের কবর খুঁড়েছেন বীরগঞ্জের তহিদুল ইসলাম

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের সবকিছু পড়ে গেছে

দিনাজপুর বে-সরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির ইফতার মাহফিল

হরিপুরে জরাজীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

কাহারোলে ঢেপা নদীতে আবাদ হচ্ছে বোরো ধান

বীরগঞ্জে করোনা সংক্রমনে সপ্তাহব্যাপী লকডাউনে উপজেলা প্রশাসন মাঠে