Friday , 30 July 2021 | [bangla_date]

পীরগঞ্জে এক র‌্যাব সদস্যের মাথায় আঘাত। থানায় মামলা দায়ের

পীরগঞ্জ প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি হত্যামামলার তথ্য সংগ্রহের কাজে গিয়ে এক র‌্যাব সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছে উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজু। উপজেলার বৈরচুনা বাজারে গত বুধবার এ ঘটনা ঘটে। র‌্যাবের পক্ষ থেকে ওই ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানাযায়, একটি হত্যা মামলার তথ্য সংগ্রহের কাজে বুধবার দিনাজপুর থেকে সাদা পোশাকে কয়েকজন র‌্যাব সদস্য বৈরচুনা ইউনিয়নে আসেন। এরপর বৈরচুনা বাজারের মিলন হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে ওই হত্যার মামলার বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। পরে বাড়ির পাশের চায়ের দোকানে মিলন সহ র‌্যাব সদস্যরা চা খেতে থাকেন। র‌্যাবের জিজ্ঞাসাবাদের বিষয়টি বাড়ির লোকজনের কাছে জানতে পেরে মিলনের বড়ভাই উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজু ওই চা দোকানে যান এবং র‌্যাব সদস্যদের সাথে কথাকাটাকাটি করতে থাকে। এক পর্যায়ে যুবদল নেতা রেজাউল পানি খাওয়ার গøাস দিয়ে র‌্যাব সদস্য রনি ইসলামের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তাক্ত হন ওই র‌্যাব সদস্য। ঘটনার পর পরই পালিয়ে যায় রেজাউল ও তার ভাই মিলন।
এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, র‌্যাবের পক্ষ থেকে নায়েক সুবেদার ফুল মিয়া সরকার বাদী হয়ে রেজাউল ও তার ভাই মিলনের নামে একটি মামলা দায়ের করেছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী আলোয়াখোয়া রাশমেলা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত

শোক দিবস উপলক্ষ্যে রাণীশংকৈল প্রতিবন্ধী স্কুলে আলোচনা

বজ্রপাত থেকে রক্ষা পেতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি জরুরি নির্দেশনা

রেস্তোঁরা মালিক সমিতির সংবর্ধনা প্রদানকালে স্বরূপ বকসী বাচ্চু শ্যামল কুমার ঘোষের ডেইরি আইকন সম্মাননা দিনাজপুরবাসীর অহংকার

বোচাগঞ্জে আটো রাইস মিলের হপার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক মুকুল রানা নিহত

পায়ে হেঁটে চার রোভারের দেড়’শ কিলোমিটার পরিভ্রমণকালে বীরগঞ্জে গণ সংবর্ধণা

পীরগঞ্জে আদর্শ ক্লাবের ভিত্তি প্রস্তর উদ্ধোধন

স্বাধীনতার পরাজিত শত্রুরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে —-হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে বসতঘরে আগুনে  পুড়ে বৃদ্ধার মৃত্যু

দিনাজপুরে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু