Saturday , 7 August 2021 | [bangla_date]

পরীমনির সঙ্গে প্রেম : সাকলায়েনকে পিওএম পশ্চিমে পদায়ন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে ডিবি থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, ‘এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে তার ডিবির সকল দায়িত্ব থেকে নিবৃত্ত করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়েছে।’

এর আগে এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত্ত করা হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, ‘এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত্ত করা হয়েছে। তবে এখনই তাকে প্রত্যাহার করা হয়নি। তাকে প্রত্যাহারের বিষয়টি পুলিশ সদরদফতর থেকে অফিসিয়ালি সিদ্ধান্তের পর জানানো হবে।’

এর আগে দুপুরে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘নায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠায় গোলাম সাকলায়েন শিথিলকে ডিবি থেকে সরিয়ে দেয়া হচ্ছে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ভাল নেই বাঁশ ও বেত শিল্পের কারিগর

নানা কর্মসুচীতে দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের মৃত্যুবার্ষিকী পালন

দিনাজপুরে ইয়া’বা ট্যাবলেটসহ আ’টক-২

ঈদের বাজার কাহারোলে ঈদকে সামনে রেখে কাপড়ের মার্কেট গুলোতে উপচে পড়া ভীড় ৼ নারী ক্রেতাদের সমাগম অনেক বেশি।

অন্য উপজেলা থেকে আত্মীয় স্বজনদের এনে প্রশিক্ষণ দিচ্ছিলেন পাট কর্মকর্তা

দিনাজপুরে বিএনপি’র প্রাথমিক নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

বোদায় জাতীয় দুর্যোগ  প্রস্তুতি দিবস পালিত

বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বালিয়াডাঙ্গী’র পারুয়া তরুণ সংঘ সহায়তা ফান্ড থেকে শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

করোনা রোধে গা-ঘেষাঁ ঘেষি করে মাস্ক বিতরণ অভিযান

ঘর পাচ্ছেন ঠাকুরগাঁওয়ের সেই বাকপ্রতিবন্ধী জমিলা বেগম