Monday , 17 October 2022 | [bangla_date]

জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন, চেয়ারম্যান হান্নান শেখ

October 17, 2022 8:32 pm

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নিরপেক্ষভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হান্নান শেখ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবু তোয়বুর রহমান। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩১ ভোট।

জেলার পাঁচটি উপজেলায় কেন্দ্র তথ্যানুযায়ী, তেঁতুলিয়ায় উপজেলায় মোট ভোটার ছিলেন ৯৪ জন। ভোট গ্রহণ হয়েছে ৯৪ ভোট। এ কেন্দ্রে সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক প্যানেল চেয়ারম্যান আলমগীর কবীর। তিনি হাতি মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন সাত্তার (টিউবওয়েল)। তিনি পেয়েছেন ৩০ ভোট। অপর প্রতিদ্বন্ধি আজিমুল হক তালা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১ ভোট।

সংক্ষিত আসনের মহিলা সদস্য পদে ফুটবল প্রতীক পেয়েছেন ৩৫ ভোট পেয়েছেন আকতারুন নাহার সাকী, হরিণ প্রতীক নিয়ে ২২ ভোট পেয়েছেন মোছা. লুৎফা বেগম, এবং দোয়াত কলম প্রতীকে ৩৭ ভোট পেয়েছেন মোছা. সাবিনা ইয়াসমিন।

আরও  

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

রাণীশংকৈলে ধানক্ষেতে পড়ে ছিল যুবকের দুর্গন্ধময় মরদেহ

দিনাজপুরে মুল্য তালিকা না থাকায় ও বেশী মুল্য নেওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

হাবিপ্রবিতে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে প্রগতিশীল শিক্ষক ফোরাম কর্তৃক আলোচনা সভা

খানসামায় আরাফাত রহমান কোকো  ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

খানসামায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

অনার্স ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা ফুলবাড়ীতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নবীনদের আগমনে পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের শুভেচ্ছা মিছিল

সীমান্তে দুটি বিদেশী শুটার গান, চার রাউন্ড গুলিসহ বিপুল পরিমান মাদক উদ্ধার ফুলবাড়ী ২৯ বিজিবি’র

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে  পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

দিনাজপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় আটক-২