Wednesday , 4 January 2023 | [bangla_date]

বীরগঞ্জে ১০ম স্কাউটস সমাবেশ শুরু

January 4, 2023 6:33 pm

বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধ: ‘স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ৫ দিনব্যাপী ১০ম স্কাউটস সমাবেশ শুরু হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ণ রায়, সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক গোবিন্দ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়াকুব আলী। সভা শেষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপজেলা স্কাউটস সম্পাদক গোবিন্দ চন্দ্র রায় জানান, এ স্কাউটস সমাবেশে খোশবুল আলম, নুরুল ইসলাম, নুরুল ইসলাম মন্টু ও মনসুর আলী নামে ৪টি সাব ক্যাম্পে ৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন। স্কাউট সমাবেশটি চলবে আগামী ৮ই জানুয়ারী পর্যন্ত।

আরও  

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ভ্যান চালকরে বাড়তিে আগুন ঃ ১ জনরে মৃত্যু, আহত – ২

নির্বাচনি জ্বরে কাঁপছে দিনাজপুর-১ আসনের গ্রামীণ জনপদ

বোদা পৌরসভার তফসিল ঘোষণা, ২৯ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়

শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্র চলছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের প্রতিযোগিতা

বীরগঞ্জে পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল

বালিয়াডাঙ্গীতে ৪ জনের করোনা সনাক্ত, রির্পোটের অপেক্ষায় আরও ৫ জন

পীরগঞ্জে এক রাতে ৩ গ্রামে অগ্নিকান্ড

দিনাজপুরে সমাজ সেবা দিবসে আলোচনা সভা

রাণীশংকৈল পাইলট স্কুলে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে বিদায়-বরণ অনুষ্ঠান