Sunday , 17 April 2022 | [bangla_date]

জমি লিখে নিয়ে পিতাকে পাগল বানিয়ে শিকল দিয়ে বেধে রাখার অভিযোগ ছেলের বিরুদ্ধে

পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ বিঘা জমি লিখে নিয়ে পিতাকে পাগল বানিয়ে এক বছর ধরে বাড়িতে শিকল দিয়ে বেধে রাখার অভিযোগ উঠেছে ছোট ছেলের বিরুদ্ধে। পিতাকে বন্দী দশা থেকে মুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন বড় ছেলে। এ নিয়ে বুধবার দুপুরে উপজেলা পরিষদের মাসিক সভা ব্যাপক আলোচনা হলেও বন্দী দশা থেকে মুক্তি পায়নি পিতা। তবে প্রশাসন বলছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
মফিজ উদ্দিন (ছুটু) বয়স ৮০ বছর। বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আকাশীল গ্রামে। দুই ছেলে ও তিন মেয়ের জনক সে। চোখে মুখে বয়সের ছাপ ঠিকমত চলা ফেরা করতে পারেনা। প্রায় অসুস্থ থাকেন তিনি। বাবার অসুস্থতার সুযোগ কাজে লাগিয়ে চিকিৎসা করার কথা বলে ছোট ছেলে আব্দুল হাকিম ২০২০ সালে প্রায় ৫ বিঘা জমি নিজের নামে লিখে নেন। এরপর থেকে তার বাবাকে পাগল বানিয়ে নিজ বাড়ির বারান্দায় পায়ে লোহার শিকল লাগিয়ে বন্দি করে রেখেছেন ছেলে হাকিম। তার আরেক ছেলে ইউসুফ আলী এর প্রতিকারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।
গত ৭ এপ্রিল পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ইউসুফ আলী জানান, আমার বাবাকে পাগল সাজিয়ে বারান্দায় শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আমাদের সাথে কোন যোগাযোগ করতে দেয়না। আমরা এর সুষ্ঠ বিচার চাই।
সংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য গেলে তাদের দেখে তাড়াহুড়া করে হাকিমের পরিবারের লোকজন বৃদ্ধ মফিজ উদ্দিন ছুটুর পা থেকে শিকল খুলতে শুরু করে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হাকিম কথা বলতে রাজি হয়নি।
এদিকে বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের মাসিক সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, সভায় এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রশাসন ঐ বৃদ্ধাকে বন্দী দশা থেকে উদ্ধার করবে মর্মে সভায় কথা দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, অভিযোগ পাওয়া গেছে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বর্তমান সরকারের ডিজিটাল সেবা প্রদান সবার মাঝে পৌছে যাচ্ছে –রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

হরিপুরে ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বেল্লাল উদ্দীন

বাংলা স্কুলে অভিভাবকদের সাথে মত বিনিময়কালে দিনাজপুর পৌর মেয়র শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এই তিন সমন্বয়ে শিক্ষার গুনগতমান উন্নয়ন সম্ভব

ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা স্মরনে নাগরিক শোকসভা

সরিষার গ্রামে মধুর চাষ

কাজের সন্ধানে বিনা পাসপোর্টে ভারতে কিশোরী, অতঃপর…

কাজের সন্ধানে বিনা পাসপোর্টে ভারতে কিশোরী, অতঃপর…

ইউপি নির্বাচনের মাঠে সফল মেম্বার ওবাইদুল হক

বীরগঞ্জে শিশু ধর্ষনের ঘটনায় থানায় মামলা, পলাতক কালিয়া রংপুরে গ্রেফতার

আপনাদের নিয়ে সুন্দর পরিচ্ছন্ন ও নন্দিত পৌরসভা গঠন করবো ————দায়িত্বভার গ্রহণের সময় রাণীশংকৈলে মেয়র মোস্তাক

দেশ রুপান্তরের ২ বছর পূর্তি ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মীদের মিলন মেলা