Monday , 27 June 2022 | [bangla_date]

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমাবার সকাল ১১ টার দিকে বিরল উপজেলা পরিষদের হলরুমে ২০২১-২০২২ অর্থ বছেরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বাস্তাবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) প্রকল্পের আওতায় বিরল উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং ছাত্রীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়। শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছারের সভাপতিত্বে এবং ইন্সটেক্টর মোস্তাফিজুর রহমানের সঞ্চালোনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এবং সহকারী কমিশনার (ভ’মি) আব্দুল ওয়াজেদ। এছাড়া উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমবায় সমিতি লিঃ এর সভাপতি হারুণ এক্কাসহ প্রমূখও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ২০জন ছাত্রীর মাঝে ২০টি বাইসাইকেল, প্রাথমিক স্তরের ১ম হতে ৫ম শ্রেণী পর্যন্ত ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে প্রতিজনকে ২হাজার ৪শ’ টাকা করে, মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী পর্যন্ত ৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে প্রতি জনকে ৬ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিক এইস,এস,সি স্তরের ২৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে প্রতি জনকে ৯ হাজার ৬শ’ টাকা করে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জে ব্যস্ত সড়কে ভেড়ার পাল প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন মৃত্যু ফাঁদ, আতংকিত রোগী ও স্বজনরা

ঠাকুরগাঁওয়ে ইটভাটার গ্যাসে পুড়ে গেছে ৬০ বিঘা বোরো ধানের ক্ষতি

বাংলাবান্ধা স্থলবন্দর জেলা প্রশাসকের কাছে চাঁদাবাজির অভিযোগে মারধর, অত:পর মীমাংসা

প্রভাষক বাবুল হোসেনের মায়ের ইন্তেকাল

হরিপুরে পিতার জানাযা দিতেগিয়ে পুত্রের বাড়িতে চুরি !

বীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বীরগঞ্জে জমিসহ বাড়ি পাচ্ছে ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

বীরগঞ্জে প্রচণ্ড তাপদাহ পথচারীদের বোতল পানি বিতরণ