Wednesday , 7 September 2022 | [bangla_date]

যক্ষারোগ প্রতিরোধে ইমামদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি\ যক্ষèারোগ প্রতিরোধে সুশিল সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণকে নিয়ে ওই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় য²া নিরোধ সমিটি-নাটাব, পঞ্চগড় জেলা শাখা। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। নাটাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ ও নাটাব রংপুর বিভাগের প্রতিনিধি কাওছার উদ্দীন।
মতবিনিময় সভায় বাংলাদেশের য²া রোগের বর্তমান চিত্র, পঞ্চগড় জেলার কার্যক্রম, ফুসফুসের য²ার লক্ষণ, য²া নিয়ন্ত্রণে করণীয় ও দায়িত্বসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। তিনি বলেন, সম্পূর্ণ বিনা খরচে রোগ নিরূপণ ও চিকিৎসা করা হলেও গ্রামের অনেক মানুষ বিষয়টি নিয়ে অবহিত নন। বিভিন্ন পেশার মানুষ এগিয়ে এলে খুব কম সময়ের মধ্যে অন্যান্য রোগের মত এই রোগটি নিয়ন্ত্রণ এমনকি নির্মূল করা সম্ভব। এ ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেবগণ শুক্রবার জুমআর নামাজের আগে খুৎবায় মাসে অন্তত একবার বিষয়টি নিয়ে মুসল্লিদের সাথে আলোচনা করতে পারেন। কারণে ইমাম সাহেবদের কথা মুসল্লিরা ভাল করে শোনেন। এভাবে সবাই মিলে একত্রিত হয়ে কাজ করলে যক্ষèারোগ নিয়ন্ত্রণ করা সহজতর হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মডেকিলেে চান্স পয়েওে র্ভতরি অনশ্চিয়তায় শারমনি আক্তার

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কেবিন ব্লকের উদ্বোধন

ভুট্টার বাম্পার ফলনে লাভের স্বপ্ন দেখছেন,বীরগঞ্জের ভুট্টা চাষীরা

বোচাগঞ্জে দিনব্যাপী জিএনবি স্বাস্থ্য মেলা উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগের র‌্যালি ও সভা

তেতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে  নিয়ে দিনব্যাপী কর্মশালা

তেতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে দিনব্যাপী কর্মশালা

বিপুল পরিমাণ ফেয়ারডিলসহ বিরামপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করলো দূবৃত্তরা

ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ

বীরগঞ্জে খাল পুনঃখনন ও রেগুলেটর নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি গোপাল