Saturday , 6 May 2023 | [bangla_date]

আগামী জুলাই মাসেই টংকনাথের রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু হবে — রাণীশংকৈলে অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবছরের পুরোনো, কারুকার্য সমৃদ্ধ, ঐতিহাসিক রাজা টংকনাথের রাজবাড়ি শনিবার (৬ মে) বিকাল সাড়ে ৫টায় পরিদর্শন করেন প্রতœতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,আগামী জুলাই মাসের মধ্যেই রাজা টংকনাথের রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু হবে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, এসিল্যানন্ড ইন্দ্রজিত সাহা, পৌরসভার পক্ষ থেকে মেয়র মোস্তাফিজুর রহমান,
উপজেলা আ.লীগের পক্ষ থেকে আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা তাকে ফুল দিয়ে শুভেচ্ছ্ জানান। এ সময় প্রতœতত্ত¡ অধিদপ্তর রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক ডক্টর নাহিদ সুলতান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদ মো. বিপ্লবসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত:উনবিংশ শতাব্দীর শেষভাগে এ রাজবাড়িটি নির্মিত হয়। রাজা টংকনাথের পিতা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়ি নির্মাণ কাজ শুরু হয় । বুদ্ধিনাথের মৃত্যুর পরে রাজা টংকনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আসন্ন রমজান মাস চিন্তা করে খাদ্যদ্রব্যে ১০ শতাংশ ভ্যাট কমিয়েছেন শেখ হাসিনা – বাণিজ্যমন্ত্রী

মাসুদ জাহাঙ্গীর খুটির জোর কোথায়? বোচাগঞ্জে সরকারী জমি অবৈধ ভাবে দখল করে গড়ে তুলেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন!

বালিয়াডাঙ্গীতে স্বাস্থ্য সেবা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

বেশি খেলে লাখ টাকা জরিমানা, খাদ্য সঙ্কট মোকাবিলায় অদ্ভূত নির্দেশ চীনে

বিভাগীয় পদযাত্রা সফল করার লক্ষ্যে বীরগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা

১৬তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

বীরাঙ্গনা হুনুফা আর নেই

বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বোচাগঞ্জ উপজেলা অাইন শৃংখলা কমিটির মাসিক সভা

রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি