Tuesday , 5 March 2024 | [bangla_date]

ট্রাঙ্কের ভিতর থেকে গাঁজা জব্দসহ নারী মাদককারবারি গ্রেফতার

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার দুপুরে পৌর শহরের বালুবাড়ি নিমকালী মন্দির এলাকা থেকে সাড়ে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আটক নারী মাদক কারবারি শহরের ঢাকাইয়াপট্টি এলাকার মংলা মিয়ার মেয়ে জনি বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপনে সংবাদ পেয়ে ডিএনসি জেলা কার্যালয়ের একটি চৌকস দল বালুবাড়ি নিমকালী মন্দির এলাকায় অভিযান চালায়। এসময় ঐ নারী মাদককারবারির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ঘরের এক কোণে রাখা ট্রাঙ্কের ভিতর প্লাস্টিক কচটেপ দিয়ে মোড়ানো সাড়ে ৪ কেজি গাঁজা জব্দ করে। এসময় গ্রেফতার করা হয় নারী মাদককারবারি জনি বেগমকে। আটক নারী মাদক কারবারি জনি বেগম দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে নিশ্চিত করে মাদকের বিস্তার ও চোরাচালান রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহŸান জানান ডিএনসি দিনাজপুরের এই জেলা কর্মকর্তা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বছরে ১০ হাজারের অধিক নারী মারা যায় পীরগঞ্জে জরায়মুখু ক্যান্সার প্রতিরোধে সেমিনার

বড়পুকুরিয়া কয়লা খনির প্রকৌশলী দিবাকর মহন্তের এক প্রিমিয়ামেই মৃত্যু পিতার হাতে বীমা চুক্তির ১০,১৬,৫০০ টাকার চেক হস্তান্তর

রুপশ্রী দুস্থ নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

রুপশ্রী দুস্থ নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

বিরলে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী পাপেট শো বা পুতুল নাচ

চিরিরবন্দরে জামায়াত নেতার বিএনপিতে যোগদান

“দেশ ও জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা” বিষয়ক রচনা প্রতিযোগিতাঃ

বীরগঞ্জে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

রাণীশংকৈলে জুলাই গনহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

রাণীশংকৈলে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অপরাধে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

চিরিরবন্দরে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক