Monday , 26 August 2024 | [bangla_date]

পীরগঞ্জ থেকে বন্যার্তদের জন্য ৩ লাখ টাকা অনুদান পাঠালেন শিক্ষার্থীরা

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ বন্যাতদের জন্য ৩ লাখ ১০ টাকা ও ১০ বস্তা কাপড় সংগ্রহ করে সেনা বাহিনীর কাছে পাঠিয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে পীরগঞ্জের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুদান সংগ্রহকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, এসএসসি ২০১৬ থেকে ২০২৪ ব্যাচের শিক্ষার্থী, রোভার স্কাউট সহ অনেকেই সম্মিলিত ভাবে গত ২৩ আগষ্ট থেকে ২৬ আগষ্ট দুপুর পর্যন্ত ঐ পরিমান টাকা ও কাপড় সংগ্রহ করেছেন। সংগৃহিত অর্থ সেনাবাহিনীর মাধ্যমে বিতরণের জন্য পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা আরো জানায়, তাদের পক্ষ থেকে আর সরাসরি কোন সহায়তা গ্রহন করা বা অনুদান সংগ্রহ করা হবে না। তবে অন লাইনে অনুদান সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ চাইলে ০১৮৬১৭০৮১২৩(বিকাশ), ০১৭৭৩১২৫৭০০(নগদ), ০১৭৮৩২০০৬৬২(রকেট) এবং ডাচ বাংল ব্যাংকের ২৬৩১০৫০০৩৪৭৮৬ নম্বর একাউন্টে অনুদান প্রদান করতে পারবেন বলেও জানান শিক্ষার্থীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গাঁজা সহ ১ মাদক সেবী আটক,আদালতে প্রেরন

প্রখ্যাত সংগীতশিল্পী জানে আলম আর নেই অনলাইন প্রতিবেদক

বীরগঞ্জ প্রসুতির মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিক ঘেরাও, ৩সদস্যের তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে পঞ্চগড়ে সাইকেল শোভাযাত্রা ও স্বেচ্ছাসেবী সম্মাননা

চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার পরিচিতি সভা

ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ রোধে উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

ডিজিটাল নিরাপত্তা আইনে ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১

দিনাজপুরে বিনামুল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম

বৈকালী নাট্য গোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী পালনে দিনাজপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময়

বোদায় বিশ্ব খাদ্য দিবসে যুব-গণর‌্যালী ও আলোচনা সভা