Friday , 7 February 2025 | [bangla_date]

হাবিপ্রবিতে মুজিব পরিবারের ম্যুরাল ও নামফলক মুছে দিলো শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধি\ মুজিব পরিবারের ম্যুরাল ও নামফলক ভেঙ্গে মুছে দিয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা হাতুড়ি, শাবল দিয়ে শেখ মুজিবের ম্যুরাল ও নামফলক ভাঙচুর করে। এরপর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবন এবং দশতলা ভবনের নৌকার আদলে তৈরি নামফলক ভেঙে দেয় তারা। এছাড়া শেখ পরিবারের সদস্যদের নামে থাকা ক্যাম্পাসের অন্যান্য নামফলকে ভাঙচুর চালায় তারা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের সামনে পূর্বঘোষণা অনুযায়ী জড়ো হয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের বঙ্গবন্ধুর ম্যুরাল ও শেখ হাসিনার নামফলক ভেঙ্গে দিতে থাকেন। ভাঙচুরে ক্যাম্পাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ আসাদুজ্জামান নূর বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তাঁর পিতাকে নিয়ে ব্যবসা করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ন্যায় হাবিপ্রবিতেও আমরা শেখ মুজিব ও হাসিনার সকল ম্যুরাল ও নামফলক ভেঙে ফেলেছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক মোঃ সুজন ইসলাম বলেন, ৭১ পরবর্তী সময়ে শেখ হাসিনা বাকশাল কায়েম করেছিল এবং শেখ হাসিনাও একই কায়দায় দেশকে শাসন করেছে। তাই আমরা তাদের কোন নামফলক ও ম্যুরাল ক্যাম্পাসে রাখবো না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে  বাংলাদেশি কৃষক আহত

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

হতদরিদ্র মানুষের আশা আকাঙ্খার প্রতীক এখন একমাত্র শেখ হাসিনা -এমপি মনোরঞ্জন শীল গোপাল

আটোর মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষর সাথে আউলিয়াপুকুর হাই-উল-উলুম-ফাযিল মাদ্রাসা এলাকাবাসীর সাথে মতবিনিময়

ঘোড়াঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত

কাহারোলে আশা কান্তজিউ ব্রাঞ্চে ফিজিওথেরাপি ক্যাম্প উদ্বোধন

ঘোড়াঘাটে ট্রাক ও গরু বোঝাই ভটভটির সংঘর্ষে নিহত-১, আহত-৭জন

ঘন কুয়াশায় চিরিরবন্দরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

জাতীর জনক শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে প্রেসক্লাবের সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ