Monday , 24 March 2025 | [bangla_date]

রেশমী সুতা উৎপাদনে ভূমিকা রাখছে চাষিরা পঞ্চগড়ের রেশম চাষি ও কৃষকদের সমাবেশ

বোদা,পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে রেশম চাষ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে রেশম চাষির সংখ্যা। রেশমী সুতা উৎপাদনে রেশম চাষিদের ভ’মিকাও বাড়ছে দিন দিন। শনিবার দুপুরে রেশম চাষি ও কৃষকদের সমাবেশে এসব তথ্য জানা যায়। বোদা উপজেলার সাকোয়া এলাকায় অবস্থিত রেশম স¤প্রসারণ কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বোদা, পঞ্চগড় সদর এবং দেবীগঞ্জ উপজেলার শতাধিক রেশম চাষি অংশ নেন। এ উপলক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সাকোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স¤প্রসারণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড. এম এ মান্নান। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক এমদাদুল রাবী, প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, মনিটরিং কর্মকর্তা নাসির উদ্দিন, সাকোয়া ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর রেশম স¤প্রসারন কার্যালয়ের উপপরিচালক মাহবুব উল হক। এসময় রেশম চাষিরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। পঞ্চগড়ে ৪৩ টি ফার্মিং তুত বাগান রয়েছে। তুত গাছ রয়েছে উনাশী হাজার ৬শ। পলু ঘর রয়েছে ২৫ াট। ২০২৪-২৫ অর্থবছরে ৭৭ জনকে পলু পালনে সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। শতাধিক চাষি ১৭ হাজার ২ শ ডিম পালন করছেন। এসব ডিম থেকে ১ হাজার ৩ শ ২৩ কেজী রেশমী সুতা উৎপাদিত হবে। যার বাজার মুল্য প্রায় ৬৫ লক্ষ টাকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রাজাপুকুর কাউগাঁ মোড় মহাসপ্তমীতে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন রণজিৎ কুমার রায়

নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা সিক্ত হলেন দিনাজপুর সদর আসনের এমপি

বোদায় অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে যাওয়ায় রেলপথমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈল ভুমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে খারিজ বাণিজ্যের অভিযোগ

ফলোআপ ঃ শয়ন হত্যাকান্ড আটোয়ারীতে শয়ন হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

বোচাগঞ্জে যাত্রীবাহী ২টি বাসের সাথে ট্রাকের ত্রি-মুখী সংঘর্ষে গুরুতর আহত-৬

দিনাজপুরে খড়ের গাদা থেকে যুবকের মরদেহ উদ্ধার

জাতীয় পার্টির গণসংযোগ. নির্বাচনী সভা অনুষ্ঠিত সুশাসন চাইলে লাঙ্গল মার্কায় ভোট দিন’ –আহমেদ শফি রুবেল

আটোয়ারীতে ৫ জুয়ারুকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড