Tuesday , 29 July 2025 | [bangla_date]

আশিকুলকে হারানোর বেদনা ভুলতে পারছেন না পরিবার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ জুলাই গনঅভ্যত্থানে অংশ নিয়ে শহীদ হন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র আশিকুল ইসলাম। মৃত্যুর এক বছর পরও সন্তান হারানো বেদনা ভুলতে পারছেন না স্বজন ও তার পরিবার। ছেলের হত্যাকারীদের দ্রæত বিচার নিশ্চিতের দাবী তাদের। ইতি মধ্যে শহীদ আশিকুলের নামে রাস্তা নির্মান করা হয়েছে। এছাড়াও সব ধরনের সহযোগীতার আশ্বাস উপজেলা প্রশাসনের।
জানা যায়, আশিকুলের স্বপ্ন ছিলো বড় হয়ে সরকারি চাকুরি করে গরীব পরিবারকে কষ্ট থেকে উদ্ধার করার। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। কিন্তু সেই স্বপ্ন দু:স্বপ্নে পরিনত হয় দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামের শহীদ আশিকুলের। ২০২৪ সালের ১৮ জুলাই রামপুরা বনশ্রীতে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয় তাকে। সন্তান হারিয়ে পাগল প্রায় তার পরিবার। সন্তানের স্মৃতি কিছুতেই ভুলতে পারছেন না তারা। বুকে চাপা কষ্ট নিয়ে চেয়েছেন সন্তান হারা বিচার। শহীদ আশিকুলের পরিবারের পাশে সরকার যেন থাকে সেই অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
শহীদ আশিকুলের বাবা বলেন, আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। দেশ থেকে স্বৈরাচার বিতারিত করেছে। যাদের জন্য আমার ছেলে শহীদ হয়েছে তাদের বিচার চাই আমরা। সেই সাথে সকল শহীদদের মর্যাদা দিয়ে অসহায় পরিবারগুলোর পাশে থাকবে সরকার এমনটাই চাওয়া।
এদিকে নবাবগঞ্জ উপজেলা নির্বহাী অফিসার আশরাফুল হক বলেন, শহীদ আশিকুলের নামে ইতি মধ্যে রাস্তা নির্মান করা হয়েছে এবং কিছু আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়াও সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গার্মেন্টস ট্রেণিং সেন্টার শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা ” মা ” দিবসে মায়ের পা ধুয়ে সম্মান জানালো

১৬তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

বাংলাবান্ধায় বিজিবির আয়োজনে ৫২তম বিজয় দিবস উদযাপন

বোচাগঞ্জে আটো রাইস মিলের হপার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

তেঁতুলিয়ায় এলজি ইলেকট্রনিক্সের সৌজন্যে ২৭ টি দুস্থ পরিবারের মাঝে ৫৪টি ছাগল বিতরণ

ঠাকুরগাঁওয়ের সবুজ সভাপতি টাঙ্গাইলের রুমী সম্পাদক বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের নির্বাচন

ইউক্যালিপটাস ও আকাশমণি দুই প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার

ঘোড়াঘাট ও ফুলবাড়ীতে তিন আওয়ামীলীগ নেতা গ্রেফতার

পীরগঞ্জে পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা