Friday , 19 December 2025 | [bangla_date]

হাদী হত্যার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি পালন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর পৌরশহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ বিক্ষোভ মিছিল, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান কর্মসুচি ও পুরাতন শহীদ মিনার এসে সংক্ষিপ্ত সমাবেশ করছে ছাত্র- জনতা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর -১ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট চাঁন মিয়া এবং এনসিপি’র নেতা আবু বক্কর সুমন, জেমিওন রায়সহ ছাত্র-জনতার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সারাদেশে গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। বক্তারা আরও বলেন, ভারতীয় আধিপত্য কায়েমের নীলনকশার অংশ হিসেবেই শরীফ ওসমান হাদীকে হত্যা করা হয়েছে। খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মাদক ধরতে গিয়ে পুলিশ সদস্য আহত

পীরগঞ্জে নব নির্বাচিত মেয়র,কাউন্সিলরদের সম্মাননা প্রদান

দিনাজপুরে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সদর ইউএনও ফয়সাল রায়হান

শতগ্রাম ভূমি অফিসে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করছেন একজন কর্মকর্তা

চিরিরবন্দরে টুং টাং শব্দে মুখরিত কামারশালা

বীরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় এমপি ও আ,লীগ নেতৃবৃন্দ

কাহারোলে হাট-ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে নবিজী (সাঃ)’র নামে কটুক্তির ঘটনায় পুলিশের পৃথক ২ মামলা

বীরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সেতাবগঞ্জ প্রেস ক্লাব সাংবাদিকদের পিপিই দিল বন্ধু ফাউন্ডেশন