Monday , 22 December 2025 | [bangla_date]

৩০ কোটি ৭৫ লক্ষ টাকার মৎস্য আহরণের সম্ভাবনা

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের ২৫তম মৎস্য আহরনের শুভ উদ্বোধন ও বিল বাইচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বাগডাঙ্গা ঘাটে মৎস্য আহরনের শুভ উদ্বোধন ঘোষনা করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রোজিনা পারভিন জানান- গত বছরের তুলনায় এবারে মাছের সংখ্যা ও ওজন অনেকটাই বৃদ্ধি পেয়েছে; এবারে এই বিল হতে আনুমানিক (৭শ’ মেট্রিকটন) ৭ লক্ষ ৫০হাজার কেজি মাছ; যার আনুমানিক মূল্য ৩০ কোটি ৭৫ লক্ষ টাকার মৎস্য আহরণ হতে পারে বলে আমরা আশা করছি।
তিনি আরো বলেন- আমাদের এই বিলের মাছ সাধারণত রাজধানী ঢাকার কাওরান বাজার সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে।

উক্ত অনুষ্ঠানে উপ-পরিচালক (স্থানীয় সরকার) এম,এ মমিন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফরিদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে গণ অধিকার পরিষদের আনন্দ মিছিল

বাঁশের ফাঁদে ইঁদুর মেরে আসাদুজ্জামানের মাসিক আয় ৪০ হাজার টাকা

পাথর খেকোদের করাল গ্রাসে ক্ষত বিক্ষত তেঁতুলিয়ার ডাহুক নদী বিনষ্ট হচ্ছে জীব বৈচিত্র, ধ্বংস হচ্ছে জমি-বাগান

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান শহিদ দিবস পালিত

পীরগঞ্জে আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

চাঁদাবাজির প্রতিবাদ করায় পীরগঞ্জে ছাত্রদল ও যুবদলের ৭ নেতা-কর্মীকে পিটিয়ে জখম

পায়ে হেটে বিশ্বজয়ের পথে শাকিল, ৯০ দিনে এভারেস্টে চুড়া জয়ের ইচ্ছে

বীরগঞ্জ থানার পরিত্যক্ত, জরাজীর্ণ কোয়াটারে ঝুঁকি নিয়ে পুলিশের বসবাস

বীরগঞ্জে চিকিৎসা শেষে ৮ শকুন অবমুক্ত

আমন চাষে ধুম পড়েছে কৃষকের মাঝে