তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, ছাত্র,ছাত্রী সাংবাদিক, সহ এতে সাধারণ জনগনও অংশ নেন।
র্যালি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল ও পদ্ধতির বাস্তব মহড়া প্রদর্শন করেন। এতে উপস্থিত ব্যক্তিরা দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি ও সচেতনতার বিষয়ে ধারণা পান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার মোজাম্মেল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, যুব উন্নয়ন কর্মকর্তা,সমবায় কর্মকর্তা মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।


















