Monday , 1 July 2024 | [bangla_date]

এমবিবিএস পরিচয়ে রোগী দেখায় পল্লিচিকিৎসকের জরিমানা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের হাকিমপুরে নিজেকে এমবিবিএস পাশ ডাক্তার পরিচয়ে রোগীকে ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে এক পল্লি চিকিৎসককে ৫০ হাজার টাকা অর্থদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় অর্থদÐ দেন। দÐপ্রাপ্ত পল্লি চিকিৎসকের নাম শফিকুল ইসলাম। তিনি ডাঙ্গাপাড়া বাজারের কোবাদ হোসেনের ছেলে।
আদালত সূত্র জানায়, উপজেলার এক নম্বর খট্টা ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারের কোবাদ ফার্মেসির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম একজন পল্লি চিকিৎসক। কিছুদিন থেকে বিভিন্ন রোগীকে এমবিবিএস পাশ পদবির চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করে আসছিলেন। এমন অভিযোগে সন্ধ্যার কিছু আগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় পল্লি চিকিৎসক শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঔধমড়হবংি২৪ এড়ড়মষব ঘবংি ঈযধহহবষজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান, কিছুদিন থেকে কোবাদ ফার্মেসির স্বত্বাধিকারী শফিকুল ইসলামের বিরুদ্ধে এমবিবিএস পাশসহ বিভিন্ন অভিযোগ আসছিল। তিনি নামের সামনে ডাক্তার শব্দ ব্যবহার করতেন। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ পেলে এরকম অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে স্থায়ী দোকানে টোল আদায়ের অভিযোগ —-ব্যবসায়ি মালিক সমিতির প্রতিবাদ সভা

বোচাগঞ্জে সদ্য বিবাহিত যুবক খুন ঃ শিক্ষক দম্পত্তি আটক

কাহারোলের সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা মালেক সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রানীংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নীলফামারী জেলা দল চ্যাম্পিয়ন

অসহায়দের পাশে ঠাকুরগাঁওয়ের ৮৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা

১৬তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

পীরগঞ্জে পাইলট উচ্চ বদ্যিালয়রে প্রধান শক্ষিকরে র্দূনীতি বচিাররে দাবীতে বক্ষিোভ সমাবশে

মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বীকৃতি পেল আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দিনাজপুরে ভূমি রেকর্ড সংক্রান্ত হয়রানি থেকে বাঁচার জন্য মানববন্ধন ও স্মারকলিপি

দিনাজপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মানবাধিকার শীর্ষক দিনব্যাপী কর্মশালা