Saturday , 7 August 2021 | [bangla_date]

রাণীশংকৈলে দেখা গেল সাপের ‘শঙ্খ লাগা’

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)থেকে:

দুই সাপের এই মিলন সাধারণ মানুষের কাছে ‘শঙ্খ লাগা’ নামে পরিচিত। সাপের অনন্য এ ভালোবাসার দৃশ্য সচরাচর চোখে না পড়লেও এবার দেখা মিলেছে ঠাকুরগাঁওয়ের রাণীংশকৈল উপজেলার সুন্দরপুর এলাকায়। শনিবার (৭ আগস্ট)বিকালে উপজেলার সুন্দরপুর এলাকায় এক ধানক্ষেত্রে এ দৃশ্য দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

সুন্দরপুর এলাকার বাসিন্দা হুমায়ুন কবির জানান, সাপের ওই মিলন সাড়ে তিন থেকে চার ঘণ্টা স্থায়ী ছিল। দাঁড়াশ প্রজাতির সাপ দুটি লম্বায় ছিল ৪ থেকে ৫ ফুট। শঙ্খ লাগা অবস্থায় তাদেরকে নিজেদের পেঁচিয়ে অনেক উঁচুতে লাফালাফি, মারামারি ও একে অপরকে কামড় দিতে দেখা যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল গাফফার জানান, সাপের শঙ্খ লাগা একটি সাধারণ ঘটনা ও প্রাকৃতিক বিষয়। মানুষ বা অন্য প্রাণীর যেমন যৌন মিলন হয়, সাপও ঠিক তেমনিভাবে প্রজননের জন্য মিলন ঘটায়।

তিনি বলেন, সাপের নির্দিষ্ট সময় থাকে। তখন তাদের প্রজনন সক্ষমতা বৃদ্ধি পায়, মিলনে উদ্দীপ্ত করে এবং প্রেম বা ভালোলাগার বিষয়টি প্রাধান্য পায়। খাদ্য, নিরাপত্তা, তাপমাত্রা এবং সঙ্গীর সহজলভ্যতা এসবের ওপর সাপের মিলন নির্ভর করে। বর্ষাকাল তাদের জন্য অনেকটা উপযুক্ত সময়।

তাই এই সময়েই সাপের শঙ্খ বা মিলন বেশি হয়ে থাকে। এ বিষয়ে জাতীয় তথ্যকোষ বাংলাপিডিয়া বলছে, এ অঞ্চলে কেবল দাঁড়াশ সাপই যুদ্ধ নাচ (Combat dance) দেখায়। প্রতিদ্বন্দ্বী দুটি সাপের মধ্যে এ লড়াই হয়। তখন এরা পরষ্পর দেহের অর্ধেক রশির মতো পেঁচিয়ে মাটির সমান্তরালে অথবা কিছুটা ওপরে থাকে। তখন গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ একে গোখরা ও দাঁড়াশের মধ্যে মিলন বলে মনে করেন। দাঁড়াশ বিষহীন সাপ।

প্রজননের ঋতু ছাড়াও অন্য সময়ে তিন বা তার বেশি সাপের শঙ্খ লাগে এবং সবচেয়ে লক্ষণীয়, দুটি পুরুষ সাপেও শঙ্খ লাগে। আসলে নিছক খেলার ছলে কিংবা পৌরুষ জাহির করার জন্যও মারামারি বা শঙ্খ লাগে।’

‘সাপ যৌনমিলনের আগে বা মিলনের সময় প্রজননভাব ও অনুরাগের বহিঃপ্রকাশ ঘটায় লাফালাফি, পরস্পর জড়াজড়ি, মারামারি আর কামড়া-কামড়ি করে। এতে অনেক সময় দেহ কেটে-ছিঁড়ে যায়’— বলেন অধ্যাপক আব্দুল গাফফার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে সুষ্ঠু পরিবেশে “বি” ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় মহানন্দায় পাথর তুলতে গিয়ে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ পাথর শ্রমিক

ঠাকুরগাঁওয়ে পাট নিয়ে ব্যস্ত কৃষকেরা — প্রয়োজনীয় পানির অভাবে পাট নষ্ট হওয়ার আশংকা

ঠাকুরগাঁওয়ে ক্লিনিকে এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে কর্মচারী আটক

হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেটের উদ্দ্যোগে ঐতিহ্যবাহী ‘দধি-কাদো’ খেলা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ

বোচাগঞ্জের জাতীয় পুরুস্কার প্রাপ্ত মৎস্য চাষী হুসেন সোরওয়ার্দী ডাব্লুর আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে ব্যাপক সফলতা অর্জন

অনলাইনে ভূয়া পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত প্রতারনায় আটক-১

পীরগঞ্জে আগুনে দিনমুজুরের বাড়ি পুড়ে ছাই

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে ও জনসচেতনতা তৈরীতে পুতুল নাচ-নাটিকা ও আলোচনা সভা

জেলা প্রশাসকের উদ্যোগে মতবিনিময় সভায় সিদ্ধান্ত পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু হচ্ছে আগামি মাসেই