Friday , 17 November 2023 | [bangla_date]

গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফলতা পেয়েছে বীরগঞ্জের মিলন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
মৌসুম অর্থাৎ শীত দিনাজপুরের বীরগঞ্জের বিভিন্ন এলাকায় চাষ শুরু হয়েছে।গ্রীষ্মকালিন সময়ে ফুলকপি চাষ করে চমক সৃষ্টি করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষক মোঃ সাজেকুল হক মিলন। এ ফুলকপিতে জীবনের জন্য ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক সারের প্রভাব নেই। জৈব বালাইনাশক ও কেঁচো সার ব্যবহারে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে এরই মধ্যে। সাজেকুল হক মিলন বৈরী প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ফুলকপির চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে।
এই অসময়ে ফুলকপি চাষ করে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাহারোল মোড়ে এলাকার কৃষক মোঃ সাজেকুল হক মিলনের খুলেছে ভাগ্যের চাকা। বাজারে আসা ফুলকপি-বাঁধাকপি নভেম্বর মাসে ব্যাপক চাহিদা থাকায় আশানুরূপ দামে বিক্রি হওয়ায় পূজির পাশাপাশি দ্বিগুণ লাভের আশা করছেন তিনি। ধান, আলু, ভূট্টার দাম নিয়ে কৃষকরা যখন দিশেহারা তখন অসময়ে ফুলকপি-বাঁধাকপি চাষ করে সফল হয়েছেন কৃষক মো সাজেকুল হক মিলন।

বীরগঞ্জ উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, গত বছরের তুলনায় এবার দ্বিগুন। অল্প সময়ে অধিক লাভ হওয়ায় বাজারে চাহিদা থাকায় আগামীতে এর চাষ আরও বাড়বে।

কৃষক মোঃ সাজেকুল হক (মিলন )জানান, ফুলকপি চাষ করে শীতকালের চেয়েও ভালো ফলন পেয়েছি।
স্থানীয় কৃষি খামার মালিক হতে ফুলকপি জাত-মার্বেল ও আর্লি স্পেশাল বীজ সংগ্রহ করে কৃষক মিলন ৫ বিঘা জমিতে চাষাবাদ শুরু করেন তিনি। বর্তমানে বাজারে গ্রীষ্মকালীন ফুলকপির ব্যাপক চাহিদা থাকায় তিনি লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন। তিনি আশানুরূপ ফলন পাওয়ায় তার আশপাশের কৃষকরাও গ্রীষ্মকালীন ফুলকপি চাষে আগ্রহ প্রকাশ করেছে। তিনি আরও জানান,চারা রোপনের ৪৫-৫০দিন পর থেকে ক্ষেতের ফুলকপি-বাঁধাকপি বিক্রয় শুরু করে। পাইকারী প্রতিকেজি ফুলকপি ৩৫ কেজি দরে ৩ লক্ষ ৮৪ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছেন।
তবে এসব চাষাবাদে সার,বীজ, বালাইনাশক এবং শ্রমিক খরচসহ সর্বসাকুল্যে ব্যয় হয়েছে ২ লক্ষ টাকা। প্রকৃতি বৈরী না হলে এবং বাজার দর ভালো থাকলে আরো ৩ লক্ষ টাকার ফুলকপি বিক্রি হবে বলে আশাবাদ মতামত প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে গীতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণকালে বক্তারা আমাদের প্রজন্মদের মোবাইল ফোনে আসক্ত না করে গীতা চর্চায় সম্পৃক্ত করতে হবে

রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত

জেলা চাউল কল মালিক গ্রুপের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে নৌকার মাঝি ইকবালুর রহিম মনোনয়নপত্র জমা

আমাদের সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয় —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শুভ কারাগারে

ইউপি নির্বাচন বিরলের সাংবাদিক মতিউর রহমান সাধারণ সদস্য নির্বাচিত

ইউপি নির্বাচন বিরলের সাংবাদিক মতিউর রহমান সাধারণ সদস্য নির্বাচিত

হরিপুরে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

হরিপুরে শিশু মেলার উদ্বোধন ও আলোচনা সভা

ডা. জাহিদ হোসেনকে দিনাজপুর ড্যাবের অভিনন্দন

ডা. জাহিদ হোসেনকে দিনাজপুর ড্যাবের অভিনন্দন