Monday , 21 April 2025 | [bangla_date]

বিরলে হাতের নাগালে আধুনিক জাতের মাঠ ফসলের বিভিন্ন বীজ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে হাতের নাগালে পাওয়া যাচ্ছে আধুনিক জাতের মাঠ ফসলের বিভিন্ন বীজ।
বীজগুলোর মধ্যে রয়েছে ধান, গম, সরিষা, লাউ, বেগুন, কলা, পেয়ারা, কয়েকটি মাঠ ফসলের বীজসহ ফল ও সবজি।
আর এই বীজ সংরক্ষণে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত সর্ববৃহৎ প্রকল্প প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার প্রেনিউরশীপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)। বিরলের বর্তমান কৃষিতে অভানীয় সাফল্য বয়ে নিয়ে এসেছে এই প্রকল্পটি।
এই প্রকল্পটির মাধ্যমে ধান, গম, সরিষা প্রর্দশনীতে ৮-১০ টি পর্যন্ত ১০০ কেজি ধারণ ক্ষমতা সস্পন্ন উন্নত বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়। ফলে মৌসুম শেষে পিএফএস এর সদস্যদের ঘরে পাওয়া যায় মান সম্পন্ন গম, সরিষাকিং বা ধানের বীজ।
উপজেলার শহরগ্রাম ইউপি’র গমির গ্রামের কবীরের ঘরে রয়েছে বারি সরিষা-১৪ এর প্রায় ২,০০০ কেজি বীজ। কবীা আশা করা করছেন, তিনি এবং তাঁর পিএফএসসহ আগামী রবি মৌসুমে এলাকার কৃষকের চাহিদা পূরণ করতে পারবেন। এছাড়া কোন কোন কৃষকের ঘরে রয়েছে বারি গম-৩২, বারি গম-৩৩ এবং বি ডাবিøউ এম আর আই-৩ এর মত গুরুত্বপূর্ণ জাতের বীজ।
বিরল উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম জনান, গত রবি মৌসুমে ঢেলপীরের কৃষক জহুরুল ইসলাম ও পিএফএস এর সদস্যবৃন্দ পাবনা সদর উপজেলায় ১০০ মন ব্রিধান ১০২ এর বীজ বিক্রয় করেছেন। যার কেজি প্রতি মূল্য ছিল ৭০ টাকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কমছে আবাদি জমির পরিমান বোচাগঞ্জে ইটভাটার পেটে কৃষি জমির উপরি ভাগের মাটি

সমাজ পরিবর্তনে যুবকরাই হবে অগ্রণী শক্তি — বীরগঞ্জে যুব সমাবেশে মাওলানা রবিউল ইসলাম

ছয় মাস ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে পঞ্চগড়ের ১০ গ্রামের মানুষ

খেলাধুলায় সুস্থ মনের বিকাশ ঘটবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড় বাজারে ভয়াবহ আগুনে ৮৪ দোকান পুড়ে ছাই সব হারিয়ে পথে বসেছেন অনেক ব্যবসায়ী

আটোয়ারীতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

পীরগঞ্জে দোয়েল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটড’র বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটড’র বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রানীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন