Friday , 11 October 2024 | [bangla_date]

বীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে কদর বেড়েছে নারকেলের

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: বাঙালি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে দিনাজপুরের বীরগঞ্জে বেড়েছে নারকেল বিক্রির ধুম। পূজা উৎসবে অতিথি আপায়নের খাদ্য তালিকায় অন্যতম প্রধান মুখরোচক খাবার হচ্ছে নারিকেলর নাড়ু। এ ছাড়া নারিকেল দিয়ে পায়েসসহ তৈরি করা হয় নানা স্বাদের খাবার। কাজেই পূজা উৎসবে নারিকেলর জুড়ি নেই। পূজা অর্চনা,প্রতিমা দর্শনের পাশাপাশি ক্রেতার ছুটছে দোকানে। দাম দর করে কিনছেন নারিকেল। নারিকেল কেনাবেচার পাশাপাশি কদর বেড়েছে নানান ধরনের গুঁড়ের দোকানেও। সরজমিন বীরগঞ্জ পৌরশহরের দৈনিক বাজার ঘুরে দেখা যায় নানা সাইজের নারিকেলর পসরা সাজিয়ে বসেছে প্রায় ১৫-২০ টি দোকান। দোকানে সাধারণ ক্রেতাদের ভীড়। পুরুষ ক্রেতার পাশাপাশি আছেন নারীরাও। এসব দোকানে ছোট আকারের নারিকেল ২০০ থেকে ২২০ টাকা,মাঝারি সাইজের নারিকেল প্রতি জোড়া ২২০ থেকে ২৪০ টাকা এবং বড় সাইজের নারিকেল বিক্রি হচ্ছে ২৮০ টাকা জোড়া। দৈনিক বাজারে বাঁকালী দোকানী বৌদ্ধ সাহা জানান,নারিকেল ছাড়া পূজা উৎসবের কথা ভাবাই যায় না। গত বছরের তুলনায় এবছর নারিকেল দাম অনেক বেশি। বাহির থেকে নারিকেল না আসলে দাম আরও বৃদ্ধি পেত। গতবছর এক জোড়া নারিকেল ১৬০ ছিল। এবছর সে নারিকেল বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। এক বছরের ব্যবধানে প্রতি জোড়া নারিকেলের দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে অন্যের দয়ায় দিন চলে শায়লো বেওয়ার

পার্লামেন্টে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করলে এলাকার চিত্র পাল্টে যাবে—- রাণীশংকৈলের ব্যারিষ্টার রুকুনুজ্জামান

পঞ্চগড়ের তালমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আনসার কমান্ডারের খোঁজ মেলেনি দুই দিনেও

পঞ্চগড়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রম বিষয়ে প্রেস রিলিজ

রাণীশংকৈলে অযতনে অবহেলায় পড়ে আছে কোটি টাকার ভবন

ঠাকুরগাঁওয়ে গবাদী পশু পালন করে স্বাবলম্বী — কুলসুম বেগম

করোনায় কমেছে বিয়ে, বেড়েছে ডিভোর্স

সংসদ নির্বাচন কে সামনে রেখে বীরগঞ্জে মোটরসাইকেলযোগে পুলিশি মহড়া

মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ বীরগঞ্জ পৌরবাসী