Thursday , 23 November 2023 | [bangla_date]

স্কুল ক্যাম্পাস যেন প্রকৃতির নির্মল পরিবেশ

স্কুল ক্যাম্পাসে প্রকৃতির নির্মল পরিবেশে নানান ফুলের লাল সবুজের সমারোহ। ক্যাম্পাসের জলজ কর্ণারে শাপলার অভয়রাণ্যে পরিণত হয়েছে। শাপলা পাতায় ভরে গেছে জলজ কর্ণার।গাছে গাছে গোলাপসহ নানান ফুলে ফুলে সেজেছে প্রকৃতির অভয়ারন্য স্কুল ক্যম্পাস।
প্রকৃতির নির্মল পরিবেশ আর বেসিক শিক্ষা গ্রহনে ডিজিটালের ছোয়া ছাড়াও সৃজনশীল কাজে একদিকে শিক্ষার্থীদের ঝড়ে পড়া থেকে রক্ষা অপরদিকে সবার কাজে মডেল হয়েছে দিনাজপুরের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ‘স্বারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়’।
এখন ক্যাম্পাসে ফোটা লাল শাপলাসহ নানান ফুলে ফুলে সুবাসিত নান্দনিক বাগান এবং একই সারিতে স্মৃতিসৌধ ও ‘শহীদ মিনার’ আর মাঝে বাংলাদেশের মানচিত্র সবাই আকর্ষিত করছে। লাল-সবুজ এ ক্যাম্পাস নতুন কিছু করার স্বপ্নও দেখাচ্ছে শিক্ষার্থীসহ সবাইকে।
দেশের প্রথম কোন স্কুলে একই সাথে স্মৃতিসৌধ ও ‘শহীদ মিনার’ আর এর মাঝে বাংলাদেশের মানচিত্র। স্মৃতিসৌধ, শহীদ মিনার এবং মানচিত্রকে স্থান দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতায় আত্মদানের চেতনাবোধকে অনুধাবন এবং হৃদয়ে ধারণ করতে পারবে এ অভিপ্রায়ে নির্মাণ করা হয়েছে। প্রতিদিন শিক্ষার্থীরা এই বেদির সামনে দাঁড়িয়ে পিটি প্যারেড করবে। মুজিববর্ষ উপলক্ষে নির্মিত স্মৃতিসৌধটি প্রস্থ ১৫ফুট ও উচ্চতায় ২২ফুট।
বিদ্যালয়ের সহকর্মীগণ ও শিক্ষার্থীদের আন্তরিকতায় সবুজ ক্যাম্পাসে আকর্ষিত করছে ফোটা শতাধিক প্রজাতির ফুল। কোলাহল মুক্ত পরিবেশ ও সৌন্দর্য্য উপভোগ্য হয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাকৃতিক আবহে শিক্ষা প্রদানের উদ্দেশ্য ক্যাম্পাসকে প্রকৃতি দিয়ে সাজানো হয়েছে। গড়ে তোলা নান্দনিক বাগানে শাপলাসহ দেড় শতাধিক উদ্ভিদ প্রজাতি রয়েছে যার চল্লিশটি প্রজাতিই দুষ্প্রাপ্য।
সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায় জানান, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেসিক শিক্ষার সবকিছু ছাড়াও প্রাকৃতিক ও ডিজিটাল মাধ্যমে ছোয়া দিয়ে গড়ে তুলতে চাই। দিনাজপুরের এ শিক্ষা প্রতিষ্ঠান সবার কাছে যেন মডেল হয়ে উঠে।
তিনি জানান, এরই মধ্যে ক্লাশরুমগুলো ডিজিটাল করা হয়েছে। মাল্টিপল প্রতিটি ক্লাশ রুমে রয়েছে শিক্ষার্থীদের অধ্যায় অনুযায়ী শিক্ষা উপকরন। পুরো ক্যাম্পাস ডিজিটালের আওতায় নেয়া হচ্ছে।
উল্লেখ্য, ইতিমধ্যে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়টি ব্যতিক্রমধর্মী ২ টাকার ব্যাংক চালু এবং শিক্ষার্থীরা হস্তশিল্প শিখে নিজেদের খরচ যোগানোর স্বনির্ভরতার পথে উদ্যোগী করার ফলে ঝরে পড়া রোধ করে প্রায় শুন্যের কোঠায় এনে দৃষ্টান্ত স্থাপন করেছে স্কুলটি। হস্তশিল্প তৈরী এবং বিপনন, ল্যাবে বিজ্ঞান উপকরন বক্স, বিজ্ঞান ক্লাব, লেখাপড়া, খেলাধুলায় প্রাপ্ত বিভিন্ন পুরস্কারসহ ভাল কাজে ব্যাপক পরিচিতি লাভ করেছে। শিক্ষার্থীদের উদ্ভাবনের নানা কার্যক্রম পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ঝরে পড়া রোধসহ শিক্ষায় ব্যাপক অবদান রাখছে।খেলাধুরাতেও তারা পিছিয়ে নেই।যা দেশের অন্য স্কুলের জন্য মডেল হয়ে দাড়িয়েছে স্কুলটি।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নির্বাচন বর্জনে মহিলাদলের লিফলেট বিতরণ

দিনাজপুরে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

চিটাগাং সিনিয়র্স ক্লাবের পিঠা উৎসব

কাউন্সিলর যখন কুখ‍্যাত মটরসাইকেল চোর, গ্রেপ্তার করেছে হরিপুর পুলিশ

দিনাজপুর-৫ আসনে বেড়েছে নারী ভোটার  নতুন ভোটার ২৭ হাজার ৩৮১জন

দিনাজপুর-৫ আসনে বেড়েছে নারী ভোটার নতুন ভোটার ২৭ হাজার ৩৮১জন

রানীশংকৈলে দিনব‍্যাপী পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষন ।

কাহারোলে সর্ববৃহৎ গরুর হাট রাস্তার উপরে যানজট সৃষ্টি

প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা

ঘোড়াঘাটে আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের অবহিতকরণ সভা

হরিপুর বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান—মুকুল