Friday , 14 March 2025 | [bangla_date]

কাহারোলে খাদ্য গুদামে ১ মেঃ টন ধান ক্রয়ের মধ্যে দিয়ে শেষ হলো সংগ্রহ অভিযান

কাহারোলে খাদ্য গুদামে ১ মেঃ টন ধান ক্রয়ের মধ্যে দিয়ে শেষ হলো সংগ্রহ অভিযান

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে চলতি আমন মৌসুমে সরকারি খাদ্যগুদামে মেঃ টন ধান ক্রয়ের মধ্যে দিয়ে শেষ হলো সংগ্রহ অভিযান।
কাহারোল উপজেলায় সরকারি খাদ্য গুদামে ক্রয়ের শেষ দিন ছিল ২৮ ফেব্রæয়ারি। নির্দিষ্ট সময়ের মধ্যে কাহারোল সরকারি খাদ্য গুদামে ধান ক্রয় করা হয়েছে ১ মেট্রিক টন ও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, সরকারি খাদ্য গুদামে ৩ শত ৮৬ মেট্রিক টন চাল আর ধান ১ হাজার ৫৪ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়েছিল। সরকারি ক্রয় মূল্য চাল প্রতি কেজি ৪৭ টাকা আর ধান ৩৩ টাকা। কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের ২৪টি হাসকিং মিল ও ১টি অটো রাইস মিল এই চাল চুক্তি করেন। কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য ১৭ নভেম্বর ২০২৪ সালের উপজেলায় সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়। শেষ পর্যন্ত কৃষকদের নিকট হতে ১ মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন খাদ্য বিভাগ। কৃষক আব্দুর রহিম জানান, সরকারি খাদ্য গুদামে ধান দিতে গেলে বিভিন্ন সমস্যা হয় সেইজন্য কৃষকেরা খাদ্য গুদামে ধান দিতে অনীহা প্রকাশ করেন। একই এলাকার কৃষক মাহবুবুর রহমান বলেন, বাজারে ধানের দাম বেশী থাকায় খাদ্য গুদামে ধান দিতে রাজি হন না কৃষকেরা। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহীন রানা বলেন, এবারে আমন মৌসুমে ধান সংগ্রহের সময় পেরিয়ে গেলেও ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এবং মাত্র ১ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। ধান ক্রয়ের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে মাইকিং করে কৃষকদের সাড়া পাওয়া যায় নাই। তাই ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হ্য় নাই। তবে চাল ক্রয় শতভাগ হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে (পিবিবি) এর রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাতীয় কৃষক সমিতির জেলা সম্মেলনে সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু

পীরগঞ্জে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে বিসিক শিল্প নগরী বিভিন্ন সমস্যায় জর্জরিত

পীরগঞ্জে লেবু জাতীয় ফসলের চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

অধিকার প্রকল্পের মত বিনিময় সভায় জেলা প্রশাসক খালেদ মুহাম্মদ জাকী সরকার নৃতাত্মিক জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে

দিনাজপুরে বালক-বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৃষ্টি সচেতনতায় পথিকৃৎ সন্ধানী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিট

বিরল সীমান্তে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা ও অসহায় দরিদ্র মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা ক্যাম্প

কাহারোল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাইফুল ও সাধারণ সম্পাকদক আমিনুল