Monday , 21 April 2025 | [bangla_date]

হিলিতে রসুন কেজিতে ৫০ টাকা বাড়ল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর বাজারে হঠাৎ করে রসুনের দাম কেজিপ্রতি ৫০ টাকা বেড়ে গেছে। এক সপ্তাহ আগেও ৬৫-৭০ টাকা কেজিতে বিক্রি হওয়া রসুন এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দাম বাড়ার পেছনে মজুতদার সিন্ডিকেটকে দায়ী করছেন সাধারণ ব্যবসায়ীরা।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, ৭০ টাকা কেজি দরের রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। উৎপাদন ও আমদানি স্বাভাবিক থাকলেও দাম বেড়েই চলছে, এতে ক্রেতা-বিক্রেতা ক্ষুব্ধ ও হতাশ।
রসুন কিনতে আসা ক্রেতা আহাদ ইসলাম বলেন, গত সপ্তাহেও রসুন কিনেছি ৭০ টাকা কেজি দরে। আজ সেই রসুন কিনলাম ১২০ টাকায়। কয়েক দিনের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়েছে-এটা সাধারণ মানুষের জন্য কষ্টকর।
আরেক ক্রেতা হামিদুর রহমান বলেন, লাগামহীন ভাবে বাজারে সব মসলা জাতীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আদা, রসুন, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। এক কেজি রসুনের দাম বাড়ছে ৫০ টাকা আর পেঁয়াজের দাম বাড়ছে কেজিতে ২০ টাকা মাত্র কয়েকদিন ব্যবধানে। বর্তমান প্রশাসনের বাজার মনিটরিংয়ের জন্য দরকার। না হলে বাজার নিয়ন্ত্রণে রাখা যাবে না।
আরেক ক্রেতা হামিদুর রহমান বলেন, রসুন, পেঁয়াজ, আদা-সব কিছুর দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। প্রশাসনের বাজার মনিটরিং না থাকলে বাজার নিয়ন্ত্রণে রাখা যাবে না।
হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, আমরা পাবনা, ফরিদপুর ও নাটোর থেকে রসুন ও পেঁয়াজ নিয়ে আসি। বর্তমানে বড় ব্যবসায়ীরা রসুন মজুত করছেন। ফলে আমরাও বেশি দামে কিনে এনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জীবনের তাগিদে তীব্র তাপদাহ ও প্রখর রৌদ্র উপেক্ষা করে ভিক্ষাবৃত্তি

২৭ আগষ্ট সংবাদপত্র কালো দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসকা¬বের নানা কর্মসুচী পালন

ফুলবাড়ীতে এ্যাম্বুলেন্সের চালক নিহত, আহত ৭

২০ জুন ঘর হস্তান্তর উপলক্ষে বালিয়াডাঙ্গীতে প্রেস ব্রিফিং

দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সিভিল সার্জন’র

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

বীরগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে সবজি বিক্রেতার আতœহত্যা

যুবলীগ দিনাজপুর জেলা শাখার ফ্রি চক্ষু ক্যাম্পসহ দিনব্যাপী কর্মসুচী

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

দিনাজপুরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে খাওয়ানো হবে ৩ লাখ ৪৩ হাজার শিশুকে